প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এর ফলে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ কলেজের অধ্যক্ষসহ আট শিক্ষক-কর্মকর্তা সাড়ে ১৩ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়ার আশ্বাস আমরা দিয়েছি। এ অবস্থায় সোমবার রাতেই শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেয়। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবি করা কিছু বিষয় সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে, বাকিগুলো সমাধানেও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।’ সিলেট প্রতিনিধি