কর্মসূচিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অস্ত্র ব্যবহারের অভিযোগ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ জামায়াতে ইসলামীর কর্মসূচিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘সাউন্ড গ্রেনেড’ ও ‘গ্যাস গ্রেনেড’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে দলটি।গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই অভিযোগ তোলেন এবং এর প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, জামায়াত ও ছাত্রশিবিরের সমাবেশ ও মিছিল ছত্রভঙ্গ করার জন্য সরকার সাউন্ড গ্রেনেড ও গ্যাস গ্রেনেডের ব্যবহার শুরু করেছে।