কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোলে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বু গং। এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে প্রায় এক হাজার হতদরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। প্রকল্পের তালিকাভুক্ত ডিলারের দোকান থেকে শুক্র, শনি ও মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই চাল পাওয়া যাবে।