কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ ধুনট-শেরপুর আসনের সাংসদ হাবিবর রহমান। লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেডের সহযোগিতায় ধুনট উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যেগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ, ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, ধুনট থানার ওসি মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান প্রমুখ।