প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০১৬ থেকে বাছাই করা খুদে ক্রিকেটারদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল রোববার কুড়িগ্রাম স্টেডিয়াম চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। বক্তব্য দেন নির্বাহী সদস্য সাঈদ হাসান লোবান, হুমায়ুন কবির, ক্রিকেট কার্নিভাল সমন্বয় কমিটির আহ্বায়ক আহসান হাবীব, বিবিসির সহকারী জেলা কোচ বিজন কুমার দাস প্রমুখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ২০ জন খুদে ক্রিকেটার অংশ নেয়। কুড়িগ্রাম অফিস