কর্মস্থল ছাড়া সৌদি কূটনীতিকদের জোব্বা পরতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব তাদের বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের দেশের জাতীয় পোশাক (জোব্বা, মাথার রুমাল ও বন্ধনী) পরে রাস্তায় কিংবা জনসমাগমস্থলে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে কূটনীতিকদের সতর্ক করা হয়েছে।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশসহ তাদের সব দূতাবাসে পাঠিয়েছে। সৌদি আরবের ইংরেজি ভাষার দৈনিক সৌদি গেজেট গতকাল শুক্রবার এ তথ্য জানায়।ঢাকায় সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করল।পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং কর্মস্থল ছাড়া বাইরে জোব্বা, মাথার রুমাল ও বন্ধনী পরা যাবে না। এ নির্দেশনা যাঁরা অগ্রাহ্য করবেন তাঁদের নাম মন্ত্রণালয়কে জানানোর জন্য দূতাবাস প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া জরুরি কোনো কাজ ছাড়া বেশি রাতে বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে গেলেও এ সময় হুমকি বা সন্দেহজনক কিছু, যেমন কোনো ব্যক্তি বা গাড়ি অনুসরণ করছে দেখলে সঙ্গে সঙ্গে মিশনপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌদি গেজেট।