কর্মস্থলে ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করার পর কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল সোমবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুর থেকে একের পর এক লঞ্চযোগে লোকজন পরিবার নিয়ে ছুটছেন কর্মস্থল ঢাকায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো লঞ্চেই ভিড় ছিল না। চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সকাল ছয়টায় এমভি আল বোরাক, সাতটা ২০ মিনিটে এমভি সোনার তরী, নয়টায় এমভি ঈগল-৩, সাড়ে নয়টায় এমভি রফরফ, ১০টায় তুতুল, ১১টায় প্রিন্স অব রাসেল, দুপুর ১২টায় রফরফ-২, বেলা পৌনে তিনটায় সোনার তরী-২ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এদিকে বাস ও ট্রেনে করেও অনেক লোক কর্মস্থলে যাচ্ছেন। সেখানেও যাত্রী ছিল কম।