কর্মহীন ১৬০০ পরিবারের পাশে 'উত্তরবঙ্গের উত্তরসূরী'
ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা ‘উত্তরবঙ্গের উত্তরসূরী’ নামের একটি গ্রুপ উত্তরবঙ্গের ১৬ জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হতদরিদ্র মানুষের প্রতি খাদ্য ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিটি জেলায় ১০০টি পরিবার এ সহায়তা পাচ্ছে।
‘উত্তরবঙ্গের উত্তরসূরী’ নামের ফেসবুক পেজের সদস্যদের উদ্যোগে প্রথম পর্যায়ে ১ হাজার ৬০০ পরিবারকে খাদ্য ও নগদ অর্থসহায়তা দেওয়া হচ্ছে।
তৌহিদ পারভেজ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই আমরা নানা সংগঠনের উদ্যোগে সামাজিক দূরত্ব মেনে এ পর্যন্ত ১ হাজার ৫০০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় “উত্তরবঙ্গের উত্তরসূরী” ফেসবুক গ্রুপ থেকে উত্তরের ১৬ জেলার কর্মহীন আরও ১ হাজার ৬০০ পরিবারের মধ্যে আজ থেকে খাদ্য ও নগদ অর্থসহায়তা বিতরণ শুরু করা হয়েছে। মঙ্গল ও বুধবার গাইবান্ধা, দিনাজপুর, সিরাজগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলায় এ সহায়তা কার্যক্রম চলবে।’