কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কাজলশাহ এলাকায় গত শুক্রবার রাত নয়টায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মেডিকেল আঞ্চলিক কমিটির উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতনসহ উৎসব বোনাস প্রদানের দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা মো. হারুনুর রশিদ। সভায় অতিথির বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি আরিফুল ইসলাম ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়া। সভা শেষে মো. হারুনুর রশিদকে সভাপতি ও মো. সুয়েব আহমদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট সংগঠনের মেডিকেল আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়।