প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একাদশ কংগ্রেস সফল করতে গত শুক্রবার রাতে সিলেটে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। নগরের রিকাবিবাজারে আয়োজিত কর্মিসভায় জেলার সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্ব করেন। সভার শুরুতে সিপিবি সদস্য কমরেড কৃতি সুন্দর দাসের অকালপ্রয়াণে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মিসভায় বক্তব্য দেন সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিপিবির সদস্য সাথী রহমান, গোলাম রাব্বি চৌধুরী, তপন চৌধুরী, বিধান দেব, এ এইচ সুমন, শ্রীকান্ত শর্ম্মা, সন্দীপ দেব, সুজিত কুমার দাস, স্বপন মাহমুদ, নিতু কান্তি দাস।