কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মিসভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভায় পদপ্রত্যাশী নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ কমিটি গঠিত হয়। বর্তমানে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে এই কমিটি।