কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা বন্ধ করে বিক্ষোভ। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে একটি পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো
রাস্তা বন্ধ করে বিক্ষোভ। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে একটি পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের সাগরিকা সড়কের বিটাক মোড় অবরোধ করেন গাউস ফ্যাশন নামের একটি কারখানার কর্মীরা। তবে সড়কটি অভ্যন্তরীণ হওয়ায় যান চলাচলে কোনো সমস্যা হয়নি।
শিল্প পুলিশ ও কারখানা সূত্র জানায়, গতকাল ৬৭ জন অস্থায়ী শ্রমিককে ছাঁটাই করার নোটিশ জারি করে কারখানা কর্তৃপক্ষ। এই নোটিশের প্রতিবাদে শতাধিক শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে বেরিয়ে সাগরিকা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে পাহাড়তলী থানার পুলিশ ও শিল্প পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। কারখানাটিতে ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন।
গাউস ফ্যাশনের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, আর্থিক সমস্যার কারণে জনবল কমাতে হচ্ছে। এ জন্য অস্থায়ীভাবে
কর্মরত ৬৭ জনকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল। শনিবারের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।