প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা ওয়ার্কার্স পার্টি, যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর কর্মী সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ওই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায়। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান, হবিবর রহমান, নুর মোহম্মদ খান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাবুল আখতার, সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, জেলা যুব মৈত্রীর সভাপতি রণজিত কুমার রায়, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ভবেশ চন্দ্র রায় প্রমুখ।