প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে পৌর ভবনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি নুরজাহান বেগম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহমুদা আক্তার, শিখা চক্রবর্তী, লিপি বেগম প্রমুখ। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানমের পরিচালনায় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ