কর্মীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে চারটি পটকা ফোটানোর অপরাধে আমিনুর রহমান নামের বিএনপির এক কর্মীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা তিনটার দিকে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ বেলায়েত হোসেন তাঁকে এ দণ্ডাদেশ দেন। ওই ভোটকেন্দ্রে কর্তব্যরত পুলিশের পরিদর্শক সোহরাব হোসেন জানান, বেলা ১১টার দিকে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তিন যুবক চারটি পটকা ফোটান। এ সময় আমিনুরকে আটক করা হয়। আমিনুর দক্ষিণ বাঁশজানী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম