কল সেন্টারের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শুরু হয়েছে কল সেন্টারের কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম। কল সেন্টারের মাধ্যমে শাহরাস্তিবাসী এখন থেকে যেকোনো সমস্যার জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফোন করে সহযোগিতা নিতে পারবেন। এ ছাড়া এখানে দেওয়া নাম্বারে ফোন করে যে কেউ তথ্য আদান-প্রদান করতে পারবেন।