কলকাতা উৎসবে বাংলাদেশের দুটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে দুটি চলচ্চিত্র। চলচ্চিত্র দুটি হলো মনসুর আলী পরিচালিত ৭১-এর সংগ্রাম এবং ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধরের ছবি অমি ও আইসক্রিমঅলা।
১৪ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। আরও থাকবেন জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, মৌসুমী চট্টোপাধ্যায় প্রমুখ। গত মঙ্গলবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে সংবাদ সম্মেলনে উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা রঞ্জিত মল্লিক। উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনয়শিল্পী মুনমুন সেন, অরিন্দম শীল, অত্রি ভট্টাচার্য প্রমুখ।