প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা-ঢাকার পর এবার কলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনার জন্য গত শুক্রবার কলকাতায় এসেছেন বাংলাদেশ রেলওয়ের এডিজি (ট্রেন চলাচল) শাহ জহিরুল ইসলাম ও এডিজি (রোলিং স্টক) খলিলুর রহমান। তাঁরা ভারতের রেল বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস কলকাতা-ঢাকার মধ্যে চলাচল করছে। জানা গেছে, নতুন ট্রেনের নামও হতে পারে মৈত্রী এক্সপ্রেস। কলকাতা প্রতিনিধি|