কলকাতা-ঢাকা-আগরতলা বাস চালুর প্রস্তাব দিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা-ঢাকা এবং ঢাকা-আগরতলা বাস পরিষেবা চালুর পর এবার ভারত সরকার কলকাতা-ঢাকা-আগরতলা বাস পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়য়ের সচিব এ কে উপাধ্যায় গত শুক্রবার এ কথা জানিয়েছেন। সচিব উপাধ্যায় বলেন, এ মাসের শেষে একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দিল্লি আসছেন, তখন বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।এর আগে কলকাতার সঙ্গে ঢাকা এবং ঢাকার সঙ্গে ত্রিপুরার রাজধানী অগরতলা বাস পরিষেবা চালু হয়। এবার ভারত সরকার কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত এই নতুন পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছে। চালু হলে কলকাতা থেকে আগরতলার দূরত্ব অনেক কমে যাবে। এখন সড়কপথে কলকাতা থেকে আগরতলার দূরত্ব ১ হাজার ৬৮০ কিলোমিটার।