কলকাতা বইমেলায় বাংলাদেশের একটি স্টল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতা বইমেলায় ‘বিতর্কিত’ একটি মানচিত্র বিক্রি বন্ধের দাবির প্রেক্ষাপটে গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নের বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই স্টলে মানচিত্রটি বিক্রি করা হচ্ছিল। অভিযোগ উঠেছে, ওই মানচিত্রে কাশ্মীরের বিতর্কিত অংশকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বইমেলায় মানচিত্রটি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন সমর্থকের চোখে পড়ে। তাঁরাই এই মানচিত্র বিক্রি বন্ধের দাবি তোলেন। পরে গত শনিবার সন্ধ্যায় বিজেপির যুবমোর্চার একদল সমর্থক এসে মানচিত্রটির বিক্রি বন্ধের জোরালো দাবি জানান।