কলকাতা বইমেলায় পুরস্কার পেল বাংলাদেশ প্যাভিলিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা বইমেলায় এবার বাংলাদেশ প্যাভিলিয়ন বিশেষ পুরস্কার পেয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নটি গড়া হয়েছে বাংলাদেশের দিনাজপুরের ঐতিহাসিক কান্ত জিউর মন্দিরের আদলে। বইমেলায় এবারের আকর্ষণের কেন্দ্রেও ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন।
বইমেলার আজ রোববার শেষ দিনেও উপচে পড়া ভিড় ছিল বাংলাদেশ প্যাভিলিয়নে। হাজারো বইপ্রেমী সেলফি তুলেছেন এই প্যাভিলিয়নকে ঘিরে। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গা জুড়ে বইমেলার সর্ববৃহৎ প্যাভিলিয়ন ছিল এটি। এখানেই ছিল বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা।
সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্মকর্তারা বাংলাদেশ প্যাভিলিয়নকে বিশেষ পুরস্কার প্রদান করে। পুরস্কারটি তুলে দেওয়া হয় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজের হাতে।