কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিটমহল নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা উভয় দেশের ছিটমহল নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজ বিভাগের উদ্যোগে গত শুক্রবার বিকেলে আলীপুর ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা ছিটমহলবাসীর সমস্যা ও তার সমাধানে ছিটমহল বিনিময় চুক্তি অবিলম্বে সম্পাদনের জন্য উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানান। অধ্যাপক জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত, ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলের প্রবীণ বাসিন্দা মনসুর আলী মিয়াসহ অন্যরা অংশ নেন। প্রসঙ্গত, ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ও বাংলাদেশি ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। এসব ছিটমহলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ছিটমহল বিনিময়ের দাবিতে আন্দোলন চালাচ্ছেন।