কলকাতায় কাল বাংলাদেশ বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বৃহস্পতিবার থেকে কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বাংলাদেশ বইমেলা। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এ মেলার আয়োজন করেছে। বইমেলায় বাংলাদেশের অনন্যা, অন্য প্রকাশ, অবসর, অনুপম, অনিন্দ প্রকাশ, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস, কথা প্রকাশ, কাকলী প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, বিদ্যা প্রকাশ, বেঙ্গল পাবলিকেশনস, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশনস, বাংলা প্রকাশ, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, নবযুগ, নালন্দা, সময় প্রকাশন, সন্দেশ, সংঘ প্রকাশন, স্বর প্রকাশনী, সাহিত্য প্রকাশ, বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যোগ দিচ্ছে।