কলকাতার কারাগার থেকে দুই বাংলাদেশি বন্দী পালিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার প্রেসিডেন্সি কারাগার থেকে মঙ্গলবার দুই বাংলাদেশি বন্দী পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে করা মামলার বিচারকাজ চলছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্দীদের নাম ডাকার সময় দুই বন্দীর নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। কারা কর্তৃপক্ষ ধারণা করছে, বন্দীরা কারাগার সংস্কার ও মেরামতের জন্য কারাগারের ভেতরে দেওয়া বাঁশের ভাড়া বেয়ে দেয়াল টপকে পালিয়েছে। বন্দীদের নাম মোহাম্মদ সবুজ (২১) ও মোহম্মদ আলী মণ্ডল (২০)। তাদের বাড়ি ময়মনসিংহে। গত ২১ মে থেকে তারা প্রেসিডেন্সি কারাগারে ছিল।