কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ঢাকায় নতুন শাখা খোলার উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতা শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ ঢাকায় তাদের একটি নতুন শাখা খোলার প্রচেষ্টা শুরু করেছে। বাংলাদেশ থেকে প্রতিবছর বেশ কিছু শিক্ষার্থী ওই কলেজে পড়তে কলকাতায় যান। খবর বিবিসির।কলেজের অধ্যক্ষ ফাদার ফিলিক্স রাজ বলেন, ‘সবাই জানে, এই কলেজ একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। কাজেই এ ধরনের কলেজের একটি শাখা ঢাকায় খোলা হলে বাংলাদেশের শিক্ষার্থীদের লাভ হবে।’