কলকাতায় কারাগার থেকে পালানো বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার প্রেসিডেন্সি কারাগার থেকে গত মঙ্গলবার পালিয়ে যাওয়া দুই বাংলাদেশি বন্দীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া বন্দীর নাম মোহাম্মদ সবুজ বলে পুলিশ জানিয়েছে। অন্যজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। মোহাম্মদ সবুজ (২১) ও মোহাম্মদ আলী (২০) নামের ওই দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলার বিচারকাজ চলছিল। তাঁদের বাড়ি ময়মনসিংয়ে। গত ২১ মে তাঁরা কারাগার থেকে পালিয়ে যান। কলকাতা পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বারাসাত বসিরহাট রেললাইনের কাছে কাজীপাড়ায় আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে বারাসাত হাসপাতালে ভর্তি করায়। সেখানে গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ জানতে পারে, ওই যুবকই পালিয়ে যাওয়া বাংলাদেশি বন্দী মোহাম্মদ সবুজ। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।