কলকাতায় নগরায়ণ দেখতে গৃহায়ণ প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার নগরায়ণ সম্পর্কে সম্যক ধারণা নিতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল সেখানে সফর করছে। গত তিন দিনে তাঁরা কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা উপনগরের উন্নয়নকাজ ঘুরে দেখেন। পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য ও আবাসনমন্ত্রী গৌতম দেবের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী।প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা রাজারহাট-নিউটাউন উপনগরের (জ্যোতি বসু নগর) পরিকাঠামো উন্নয়নের কাজ দেখতে যায়।