কলকাতায় নতুন ডেপুটি হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার বদলি হয়েছেন। তাঁর স্থলে নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বর্তমানে জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত রয়েছেন। এ মাসের মাঝামাঝি সময়ে তিনি জেনেভা থেকে এসে নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবেন। অন্যদিকে মাসুদ মাহমুদ খোন্দকার ঢাকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দেবেন।