কলকাতায় নতুন ডেপুটি হাইকমিশনারের যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে গতকাল মঙ্গলবার সকালে মো. মোস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন। তিনি সাবেক ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন। মোস্তাফিজুর রহমান জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে মিনিস্টার হিসেবে কর্মরত ছিলেন। জেনেভা থেকে সরাসরি কলকাতায় এসে তিনি যোগ দেন। অন্যদিকে মাসুদ মাহমুদ খোন্দকার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন।