কলকাতায় বরিশালের মেয়রকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকে ওই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার বরিশাল সিটি করপোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।