কলকাতায় বাংলাদেশ দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ইন্টারন্যাশনাল স্কুলে আজ শুক্রবার উদ্যাপিত হলো বাংলাদেশ দিবস। স্কুল চত্বরে এই দিবস উপলক্ষে বাংলাদেশের পণ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়।
আজ সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। এ সময় উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল মুনমুন নাথসহ কলকাতার বিশিষ্টজনরা।
এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাংলাদেশের নানা পণ্য। ঢাকাই জামদানি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন হস্ত ও কুটির শিল্পজাত পণ্য রয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী উদ্বোধনের পর এই স্কুলের বাংলাদেশি শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।