কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসবের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা প্রেসক্লাবে গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। তিনি জানান, উৎসবে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দেবেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা। উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।