কলকাতায় বাংলাদেশ বিমানের ৪০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ বিমানের যাত্রা শুরু হয়েছিল। কলকাতার সঙ্গে ঢাকার বিমান যোগাযোগও একই সময়ে চালু হয়।৪০ বছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক (পূর্ব ভারত) মোহাম্মদ আলাউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার হোসাইনসহ কলকাতার বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে কর্মকর্তারা কলকাতাবাসীকে বিমানে ভ্রমণ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বিমান এখন আরও উন্নত হচ্ছে। নতুন সর্বাধুনিক ১৩টি বিমান যোগ দিচ্ছে বিমানে।