কলকাতায় বাংলাদেশি উড়োজাহাজের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় যাওয়ার পথে বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। উড্ডয়নের ১৫ মিনিট পর উড়োজাহাজটি আবার কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।বিমানবন্দর সূত্র জানায়, বেলা দেড়টার দিকে উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের পরপরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিকল হয়ে যায়। গরম হাওয়া বইতে থাকে। যাত্রীরা চিৎকার শুরু করে। অনেকে কান্নাকাটিও শুরু করে। এর পরই বিমানের পাইলট কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়।