কলকাতায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ওজন কমাতে গিয়ে মারা গেছেন শফিউদ্দিন মাহমুদ শফি (৫৫) নামের এক বাংলাদেশি আবাসন ব্যবসায়ী। তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
শফিউদ্দিন মাহমুদ নারায়ণগঞ্জ থেকে গত মঙ্গলবার কলকাতায় যান। পরে সদর স্ট্রিট এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। বুধবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে অস্ত্রোপচারের মাধ্যমে ২০ কেজি ওজন কমান তিনি। অস্ত্রোপচার শেষে তিনি ওই দিনই হোটেলে ফেরেন। তাঁর সঙ্গে ছিলেন ব্যবসায়িক সহকর্মী মো. রহমতুল্লাহ।
হোটেলটির ম্যানেজার গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানান, গতকাল সকালে মো. রহমতুল্লাহ তাঁকে জানান, শফিউদ্দিন অসুস্থ। এরপর হোটেল থেকে চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক গিয়ে শফিউদ্দিনকে মৃত দেখতে পান। চিকিৎসক জানান, রাতেই মারা গেছেন শফিউদ্দিন।