কলকাতায় বাংলাদেশি শিল্পীদের চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলের পাপড়ি ছিটিয়ে প্রদর্শনীর উদ্বোধনে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। ছবি: ভাস্কর মুখার্জি
ফুলের পাপড়ি ছিটিয়ে প্রদর্শনীর উদ্বোধনে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের চিত্রশিল্পীদের সংগঠন ‘ষোলোকলা’র শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুক্রবার কলকাতার আইসিসিআর-এর বেঙ্গল আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।

উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের খন্দকার রাশিদুল হক। গোলাপের পাপড়ি ছড়িয়ে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনের পর প্রধান অতিথির ভাষণে পবিত্র সরকার বলেন, এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের চিত্রশিল্পীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এই প্রদর্শনীর আয়োজন করে কলকাতার’ আর্ট টুমরো’। প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ষোলোকলার ১৬ শিল্পীর ৪৮টি চিত্রকর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ষোলোকলার ৮ শিল্পী। এঁরা হলেন: আজহারুল ইসলাম, জিএম জামাল হোসেন, গোপাল চন্দ্র ত্রিবেদি, আব্দুল মোমেন, রবিউল ইসলাম, মুক্তি ভৌমিক, মর্জিয়া সুমি এবং ফারজানা আহমেদ।