কলকাতায় বিডিআর ও বিএসএফের বৈঠক সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে মাদকসহ অন্যান্য চোরাচালান, সাধারণ মানুষের ওপর সীমান্তরক্ষী বাহিনীর গুলিবর্ষণ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফ-বিডিআরের ডিডিজি-আইজি পর্যায়ের তিন দিনব্যাপী বৈঠক গতকাল মঙ্গলবার কলকাতায় শেষ হয়েছে। এই বৈঠকে যোগ দিতে বাংলাদেশ বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবায়দুল হকের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল গত রোববার কলকাতায় আসেন। এই প্রতিনিধিদলে ছিলেন খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের সেক্টর কমান্ডাররা । এ ছাড়া স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের আইজি সি ভি মুরলীধর। এই বৈঠক চলে কলকাতার বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের প্রধান দপ্তরে।