কলকাতায় বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার পেলেন বন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার চোখ পত্রিকা আয়োজিত বঙ্গবন্ধু ও অন্নদাশঙ্কর স্মারক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল শনিবার সন্ধ্যায় বিশেষ বঙ্গবন্ধু স্মারক পুরস্কার তুলে দেওয়া হয় বাংলাদেশের বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে। পুরস্কার তুলে দেন প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। আর বঙ্গবন্ধু পুরস্কার দেওয়া হয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে। অন্নদাশঙ্কর পুরস্কার পান সাহিত্যিক সমীর রক্ষিত।পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীর সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী হৈমন্তী শুক্লা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম ও শেখ হাফিজুর রহমান।