কলকাতায় রেহমান সোবহানের বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোড়ক উন্মোচন : বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানের লেখা আনট্রাঙ্কুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গতকাল। এ উপলক্ষে কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন মিলনায়তনে আ​েয়াজিত অনুষ্ঠানে (বাঁ থেকে) শর্মিলা ঠাকুর, অমর্ত্য সেন ও রেহমান সোবহান l প্রথম আলো
মোড়ক উন্মোচন : বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানের লেখা আনট্রাঙ্কুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গতকাল। এ উপলক্ষে কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন মিলনায়তনে আ​েয়াজিত অনুষ্ঠানে (বাঁ থেকে) শর্মিলা ঠাকুর, অমর্ত্য সেন ও রেহমান সোবহান l প্রথম আলো

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, রেহমান সোবহান নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্বদরবারে। বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার লক্ষ্যে রেহমান সোবহানের অবদান নানাভাবে সন্নিবেশিত হয়েছে।
কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবন মিলনায়তনে গতকাল বুধবার বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানের স্মৃতিকথা আনট্রাঙ্কুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অমর্ত্য সেন এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। এ বইটি যাঁরা পড়বেন, তাঁরা বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানতে পারবেন।
বইয়ের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে রেহমান সোবহান বলেন, এ বইটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিনি যতটুকু দেখেছেন, তা-ই তুলে ধরেছেন।
নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি কলকাতার মানুষ। জন্মও আমার কলকাতায়। পড়েছি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর সেখান থেকে উচ্চশিক্ষার জন্য ছুটে যাই কেমব্রিজে। সেখানে আমার সঙ্গে পরিচয় হয় অমর্ত্য সেনের।’
রেহমান সোবহান বলেন, ‘কেমব্রিজ থেকে আর আমি কলকাতায় ফিরে আসিনি। চলে যাই ঢাকায় । সেটি ১৯৫৬ সাল। সেখানে বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসি। এসব কথাই ফুটে উঠেছে আমার বইয়ে।’
অনুষ্ঠানে বইয়ের অংশবিশেষ পড়ে শোনান চিত্রতারকা শর্মিলা ঠাকুর। বই নিয়ে আলোচনায় অংশ নেন চীনের মেডিকেল বোর্ডের সভাপতি লিংকন চেন, ইমেরিটাস অধ্যাপক অমিয় কুমার বাগচি, আলস্টার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক সিদ্দিক ওসমানী, রওনক জাহান, এ কে শিবকুমার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক সেজ পাবলিকেশনসের প্রধান নির্বাহী বিবেক মেহেরা। এর আগে নয়াদিল্লিতে বইটির মোড়ক উন্মোচন করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।