কলকাতায় সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস গতকাল সোমবার কলকাতায় সাড়ম্বরে পালিত হয়েছে। সকালে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। এরপর স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে উপহাইকমিশন চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন দূতাবাসে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজ্যের মন্ত্রী, আমলাসহ কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিশিষ্টজনেরা যোগ দেন। বাংলাদেশ থেকে যোগ দেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।