কলকাতায় হয়রানির শিকার ৯ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তার গাফিলতির কারণে কলকাতা বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বাংলাদেশের নয়জন শ্রমিক। তাঁরা কলকাতার মাসকটে যাচ্ছিলেন।জানা গেছে, গত শনিবার বিকেলে জিএমজি এয়ারলাইনসের উড়োজাহাজে করে নয়জন বাংলাদেশি শ্রমিক ঢাকা থেকে কলকাতায় আসেন। তাঁদের গন্তব্য ছিল দোহা হয়ে মাসকট। কলকাতা থেকে তাঁদের কাতার এয়ারলাইনসের উড়োজাহাজে করে যাওয়ার কথা ছিল।কলকাতায় জিএমজি কর্তৃপক্ষ ওই নয়জন যাত্রীকে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তার জিম্মায় দেন। কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই কর্মকর্তা তাঁদের কাতারের উড়োজাহাজে তুলে দেবেন। কিন্তু নয়জন যাত্রীর কথা বেমালুম ভুলে যান তিনি। ভোরে বিমান ছাড়ার ৪০ মিনিট আগে নয়জনের কথা মনে পড়ে ওই কর্মকর্তার। তখন কাতারের উড়োজাহাজে তাঁদের তুলতে গেলে আপত্তি করে কর্তৃপক্ষ। তাই টিকিট থাকা সত্ত্বেও আটকে পড়েন যাত্রীরা। পরদিন ভোরে কাতারের বিমানে তুলতে গেলে এবার অতিরিক্ত ৬০ হাজার রুপি দাবি করা হয়। অগত্যা অতিরিক্ত অর্থ দিয়ে টিকিট নিয়ে গতকাল মঙ্গলবার ভোরে বাংলাদেশি যাত্রীরা উড়োজাহাজে ওঠেন।জিএমজির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই গাফিলতি জিএমজির নয়, এয়ার ইন্ডিয়ার। যে কর্মকর্তার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে, তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে শোনা গেছে।