কলকাতায় ‘জার্নালিজম এওয়ার্ড’ পেলেন প্রথম আলোর প্রতিনিধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোর ছুটির দিনে প্রকাশিত ‘দণ্ডকারণ্য’ শিরোনামে প্রতিবেদনের জন্য এবার কলকাতায় ২০১০ সালের ‘জার্নালিজম এওয়ার্ড’ পেলেন প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা।গত রোববার সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রখ্যাত হূদরোগ বিশেষজ্ঞ কুনাল সরকার অমর সাহার হাতে ওই পুরস্কার তুলে দেন। বিদেশি পত্রপত্রিকার মধ্যে একমাত্র প্রথম আলো এই সম্মান পায়।