কলকাতা-আগরতলা বাস সার্ভিসে যুক্ত আগরতলার বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত দুই দেশের মধ্যে বাস সার্ভিস চালু হওয়ার চার মাস পর এই সার্ভিসে যোগ দিল ত্রিপুরার বাস। ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে গতকাল শুক্রবার আগরতলায় ত্রিপুরা সড়ক পরিবহন করপোরেশনের আন্তর্জাতিক বাস টার্মিনালে তাদের বাসের যাত্রা উদ্বোধন করেন। খবর আইএএনএসের।
৪৫ আসনের একটি ভলভো বাস কানাডার দুই নাগরিকসহ মোট ১৮ জন যাত্রী নিয়ে গতকাল সন্ধ্যায় ঢাকা হয়ে কলকাতা যাওয়ার উদ্দেশে আগরতলা ত্যাগ করে।