কলম বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাকরি জাতীয়করণ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন উপজেলার নকলনবিশেরা। গত রোববার সকাল নয়টা থেকে স্থানীয় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। গতকাল এক আলোচনা সভায় বক্তব্য দেন নকলনবিশ অ্যাসোসিয়েশনের হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি নৃপেন্দ্রনাথ রায়, সম্পাদক আবদুর ছামাদ, জেলা সহসভাপতি কলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মাছুরা আক্তার প্রমুখ।