কলমবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে বাকসাসের (বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি) কর্মসূচির অংশ হিসেবে পদোন্নতি ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সখীপুরে ইউএনও ও ভূমি কার্যালয়ের অফিস সহকারীরা কলমবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বাকসাস টাঙ্গাইল শাখার সদস্য ও সখীপুর ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী আবদুর রাজ্জাক বলেন, ‘ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারীদের পদোন্নতি ও বেতনকাঠামো বাড়ালেও আমাদের প্রতি অবিচার ও বৈষম্য করা হচ্ছে।’ ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, এ কর্মসূচির ফলে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সেবাগ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন।