প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি আয়নাল হককে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গতকাল বুধবার বাগমারায় কলমবিরতি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সমিতির বাগমারা উপজেলা শাখার উদ্যোগে সমিতি কার্যালয়ে এ কলমবিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম, রহিদুল ইসলাম, সজিবুর রহমান, নাজমুল হক প্রমুখ। তাঁরা সংগঠনের জেলা শাখার সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরের শাহমখদুম থানার পুলিশ আয়নাল হককে নাশকতায় মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে।