কলমবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন বিভাগের নকলনবিশদের নতুন বেতনকাঠামোতে অন্তর্ভুক্ত করা ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে গতকাল সোমবার অর্ধদিবস কলমবিরতি পালন করছেন পিরোজপুরের এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের সদস্যরা। সকাল থেকে জেলা রেজিস্ট্রি কার্যালয়ে শুরু হওয়া এই কলমবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস, ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলমবিরতি কর্মসূচি পালন করা হবে। এরপর দাবি মানা না হলে আগামী ২ মে ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।