কলমবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলরদের বৈষম্যমূলক সম্মানী ভাতার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় পৌর কাউন্সিলররা কলমবিরতি ও পৌর কার্যক্রম বর্জন করেছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ওই প্রতিবাদ কর্মসূচিতে ৮ দফা দাবি আদায়ে এ কলমবিরতি ও বর্জন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন পাথরঘাটা শাখার উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. মোসাফফের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, মুনিরা ইয়াসমিন, আবুল কালাম আজাদ, আবু বকর সিদ্দিক, তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান খান, নাজু বেগম প্রমুখ। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি