প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যমূলক ও অসম্মানজনকভাবে মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদসহ আট দফা দাবি বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কাউন্সিলরদের পৌরসভা বয়কট ও কলমবিরতি চলছে। এ কারণে পৌরবাসী বিড়ম্বনায় পড়েছে। নালিতাবাড়ী পৌরসভার সচিব মোবাশ্বেরুল মঞ্জিল বলেন, জন্ম ও মৃত্যুসনদ ও ভূমি খারিজের জন্য ওয়ারিশিয়ান সনদ কাউন্সিলরদের সই থাকতে হয়। কাউন্সিলরদের কলমবিরতি থাকায় এসব সনদ দেওয়া যাচ্ছে না। তাই কাজের কিছুটা সমস্যা হচ্ছে। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গতকাল বুধবার হওয়া এ কর্মসূচি ১৫ মার্চ পর্যন্ত চলবে।