প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সট্রা মোহরারদের (নকলনবিশ) বেতন স্কেলভুক্ত করার দাবিতে রাজশাহীর বাগমারায় কলমবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে নকলনবিশ সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এক ঘণ্টার এ কর্মসূচি চলাকালে নকলনবিশ সমিতির বাগমারা শাখার সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুল জলিল, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, বিলকিছ বানু, নাদিরা বেগম, রেজাউল করিম, দুলাল হোসেন প্রমুখ।